Home Donors

March 4, 2010: গণঅভ্যুত্থান ’৬৯

মুক্তির উৎসব

৫ মার্চ ২০১০

 

প্রতিবারের মতো এবারও আউটরিচ কর্মসূচিতে বিগত এক বছরের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে মুক্তির উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছরের মত আশা করি যে, ঢাকা মহনগরীর প্রায় ১২০০০ ছাত্র-ছাত্রী এ উৎসবে যোগদান করবে। আগামীকাল ৫ মার্চ ২০১০, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয় শারিরিক শিক্ষা কেন্দ্র মাঠে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উৎসব চলবে। উক্ত অনুষ্ঠানে শপথ পাঠ করাবেন মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক, শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীরউত্তম এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মমতাজ, বাপ্পা মজুমদার ও ফেরদৌস আরা। নৃত্য পরিবেশন করবে ধ্রুপদ কলা কেন্দ্র ও স্পন্দন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে টংগুয়া উচ্চ বিদ্যালয় (দিনাজপুর), ওয়াজেদ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় (বরিশাল), বধ্যভূমির সন্তানদল, ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, ইউসেপ স্কুল, উত্তরা হাই স্কুল এণ্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এণ্ড কলেজ, উত্তরা রাজউক মডেল কলেজ ও ঘাসফুল শিশু-কিশোর সংগঠন।