Home

Welcome!

 

Welcome to the Liberation War Museum's website! Please review our content to learn about the Liberation War. Each day on this homepage, below this message, you will find an article enumerating that day's events in 1971 collected from published newspapers of that time. We also welcome you to visit the Museum and attend any of our events listed in the Events Calendar. We look forward to seeing you soon.

 
This Day in 1971
May 23, 1971

 

  • Jaiprakash Narayan, a renowned politician of India, starts a world tour to create public awareness about Bangladesh. In a statement, he urges all citizens and states of the world to support the government led by Bangabandhu Sheikh Mujubur Rahman.

  • In Latu, one platoon soldiers of the EPR led by Habildar Shamsul Huq launches attack on Pakistani soldiers.

  • In Ramanathpur, Jhalakathi, Pakistani forces launch surprise attack. Many people take shelter in the Sharifbari mosque to save their lives. The attackers pull out 17 people from the mosque, including A. Mannan, A. Salam, A. Hashem Majhi, A. Razzak Khan and A. Jabbar – all of whom were saying their prayers. Pakistanis force them to sit by the river, and open fire on them. Everyone is killed except for A. Razzak Khan and Nurul Islam Sharif who gets lucky and survive.

  • In a public meeting in Pirojpur, KSP President A.S.M. Solaiman urges people to start forming a resistance against the freedom fighters.

  • In Rangpur, the parliamentary secretary of the provincial government Maulavi Abdul Hossain Mia praises the Pakistani army for protecting the country.

  • Chowdhury Rahmat Elahi, the secretary general of Jamayat-e-Islami demands new election based on a new census.

  • Tikka Khan, the murderer, visits Jessore and Khulna and claims that the genocide conducted by the Pakistani army is legitimate and expresses his support for it.

Translated by: Tanjeer Wahab

 

২৩ মে, ১৯৭১

 

  • ভারতের বিশিষ্ট রাজনীতিক জয়প্রকাশ নারায়ণ বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব-সফর শুরু করেন। তিনি এক বিবৃতিতে বিশ্বের সকল নাগরিক ও সরকারের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে সমর্থনদানের আহ্বান জানান।

  • লাতুতে অবস্থানরত পাকসেনাদের উপর ইপিআর বাহিনীর এক প্লাটুন যোদ্ধা হাবিলদার শামসুল হকের নেতৃত্বে আক্রমণ চালায়।

  • ঝালকাঠির রমানাথপুরে পাকহানাদার বাহিনী অতর্কিত হামলা চালায়। প্রাণভয়ে বহু লোক শরিফবাড়ি মসজিদে আশ্রয় নিলে হানাদাররা মসজিদে নামাজ আদায়রত আঃ মান্নান, আঃ সালাম, আঃ হাসেম মাঝি, আঃ রাজ্জাক খান ও আঃ জব্বার সহ মোট ১৭ জনকে মসজিদ থেকে টেনে বের করে পুকুর পাড়ে বসিয়ে গুলি চালায়। এদের মধ্যে আঃ রাজ্জাক খান ও নূরুল ইসলাম শরিফ ভাগ্যক্রমে বেঁচে যান এবং বাকি সবাই শহীদ হন।

  • পিরোজপুরে এক জনসভায় বক্তৃতাকালে কে.এস.পি-র সভাপতি এ.এস.এম. সোলায়মান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

  • রংপুরে প্রাদেশিক সরকারের পার্লামেন্টারি সেক্রেটারি মওলবী আবদুল হোসেন মিয়া দেশকে রক্ষা করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে অভিনন্দন জানান।

  • জামায়াতে ইসলামীর মহাসচিব চৌধুরী রহমত এলাহী নয়া আদমশুমারীর ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

  • জল্লাদ টিক্কা খান যশোর ও খুলনা সফর করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা যুক্তিসংগত বলে দাবি করেন।