Home Building Update

Update of New Building Print E-mail

Donate For the New Building


সর্বজনের সহায়তায় নির্মিত হবে
মুক্তিযুদ্ধ জাদুঘর



এই জাদুঘর বিশ্বের মুক্তিকামী জনগণ এবং ধর্ম-জাতিসত্তা কিংবা সার্বভৌমত্বের নামে নৃশংসতার শিকার সকল মানুষের উদ্দেশে উৎসর্গীকৃত। মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর আদর্শিক ভিত্তিসমূহ অর্জনের জন্য দেশবাসীর ত্যাগ ও বীরত্বের ঘটনাবলি হৃদয়ঙ্গম করতে সকলকে উৎসাহিত করে। মুক্তিযুদ্ধ জাদুঘর জাতির গৌরবদীপ্ত ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্তির মাধ্যমে বিকশিত সমাজগঠনে প্রেরণা সঞ্চারে সচেষ্ট রয়েছে।
গত ৪ মে, ২০১১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়।
নতুন জাদুঘর নির্মাণে চাই সর্বজনের সহায়তা :
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। অর্থ প্রদানের রয়েছে বিভিন্ন খাত। ১০ হাজার টাকা (১৫০ ডলার) অনুদান দিয়ে জাদুঘর ভবনের জন্য যে কেউ একটি ইট ক্রয় করতে পারেন। এভাবে অর্থ প্রদানকারীর নাম বিশেষ পদ্ধতিতে প্রদর্শন করা হবে। সকল কর্পোরেট প্রতিষ্ঠান এবং সুধীসমাজ এবং দেশবাসীর প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে অর্থ সহায়তা করার জন্য আবেদন জানানো হচ্ছে।
অনুদান জনতা ও ব্র্যাক ব্যাংকের নিম্নোক্ত হিসাবে জমা নেয়া হবে।
১. মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ
এসটিডি হিসাব নং ৩৬০০০৪০৮
জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা
(বাংলাদেশ ও বিদেশস্থ জনতা ব্যাংকের সকল শাখায় অর্থ জমা দেয়া যাবে)
২. মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ
এসটিডি হিসাব নং : ১৫০১১০১৬৫৮৬৩৭০০১
ব্র্যাক ব্যাংক লি:
গুলশান-১ শাখা, ঢাকা।
(ব্র্যাক ব্যাংকের সকল শাখায় অর্থ জমা দেয়া যাবে)



অনুদানের বিশদ

কমিটিসমূহ:
নকশা প্রণয়ন ও নির্বাচন কমিটি :
সদস্যদের দেখুন
অর্থ ও নিরীক্ষণ কমিটি:
সদস্যদের দেখুন

নির্বাচিত নকশাগুলো:
























নকশা প্রতিযোগিতার ফলাফল:
বিশদ ফলাফল
Photos from inauguration ceremony:













মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

এখন পর্যন্ত অনুদান:
Click here to see details of donation